দুই হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি সাবিনা

দুই হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি সাবিনা
সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিন | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকার মিরপুরের পৃথক দুই হত্যা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

বুধবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই মিরপুর ১০-এর ফায়ার সার্ভিসের সামনে আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হন মোক্তাকিন বিল্লাহ। চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত বছরের ৭ সেপ্টেম্বর মিরপুর থানায় একটি হত্যা মামলা হয়। এ মামলায় সাবিনা আক্তারকে ৮ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছে।

আরও পড়ুন

অপর মামলার অভিযোগ থেকে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট মিরপুর এলাকায় আন্দোলনে অংশ নেন মো. আশরাফুল ইসলাম।

ওইদিন সন্ধ্যা ৭টার দিকে তিনি গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত বছরের ২২ সেপ্টেম্বর মিরপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে। এ মামলায় সাবিনা আক্তারকে ১৮ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছে।

এ বছরের ২২ জুন গভীর রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাবার বাড়ি থেকে সাবিনা আক্তারকে গ্রেপ্তার করে গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) পুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad