মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৭ জন আটক

মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৭ জন আটক
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর বনানী এলাকায় নাশকতার উদ্দেশ্যে মশাল মিছিল আয়োজনের চেষ্টাকালে অভিযান পরিচালনা করে ৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আটককৃতরা হলো, মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯), আশিক আহমেদ মোস্তফা (১৯) এবং আরও ৪ জন শিশু।

বনানী থানা সূত্রে জানা যায়, পুলিশের একটি টিম জানতে পারে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে প্রায় ১০০-১২০ জনের একটি দল মশালসহ মিছিলের উদ্দেশ্যে একত্রিত হয়েছে। তাৎক্ষণিকভাবে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ৭ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭০টি মশাল, ১টি ব্যানার এবং ৭৭টি ফেসমাস্ক উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অন্যান্য অজ্ঞাতনামা ব্যক্তিরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আটককৃতরাসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad