মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার মামলায় ৪ জন রিমান্ডে

মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার মামলায় ৪ জন রিমান্ডে
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বিমানবন্দর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার চার আসামিকে দুইদিন করে রিমান্ড দিয়েছে আদালত।

রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল ওয়াহাবের আদালত এ আদেশ দেয়। আসামিরা হলেন- মহিউদ্দিন, সাব্বির হোসাইন, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও রায়হান আহম্মেদ।

গত ২৬ সেপ্টেম্বর আসামিরা মালয়েশিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করে। ওইদিন মামলার তদন্তকারী কর্মকর্তা এন্টি টেররিজম ইউনিটের ইন্সপেক্টর কে এম তারিকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে প্রত্যেককে সাতদিন করে রিমান্ডের আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় তাদের রিমান্ড শুনানি করা হয়নি। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য ২৬ অক্টোবরের দিন ধার্য করে।

এরই ভিত্তিতে রিমান্ড শুনানির জন্য তাদের আদালতে হাজির করা হয়। এরপর তদন্তকারী কর্মকর্তা রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী গোলাম সারওয়ার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, চলতি বছরের ৪ জুলাই মালয়েশিয়ায় জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের মধ্যে তিনজনকে দেশে পাঠানো হয়। পরদিন ৫ জুলাই সন্ত্রাসবিরোধী আইনে বিমানবন্দর থানায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পুলিশের ইন্টেলিজেন্স শাখার পরিদর্শক মোহাম্মদ আব্দুল বাতেন। পরে কুমিল্লা থেকে গ্রেপ্তার হন আরও একজন। ৮ জুলাই গ্রেপ্তার নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, জাহেদ আহমেদ এবং মাহফুজের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর