টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩
কোস্ট গার্ডের হাতে আটক তিন ইয়াবা কারবারি। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফে বসতবাড়িতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ও মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ওষুধসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার তাদের আটক করা হয় বলে বিকালে এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, ভোর ৪টায় টেকনাফ থানার নাইট্যংপাড়া এলাকায় একটি বসতবাড়িতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ বিশেষ অভিযান চালায়। তল্লাশিকালে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও ওষুধসহ দুই মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুইজন জানিয়েছে, তারা ইয়াবার চালান নিয়ে মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে বাংলাদেশে এসে ওই বাড়িতে অবস্থান নেন। তারা বাড়ির মালিকের সহায়তায় ইয়াবাসহ প্রবেশ এবং ফেরার সময় বাংলাদেশ থেকে মিয়ানমারে ওষুধ পাচারের পরিকল্পনা করছিলেন। পরবর্তীকালে তাদের তথ্যের ভিত্তিতে বসতবাড়ির মালিককেও আটক করা হয়।

জব্দ করা ইয়াবা ও ওষুধসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর