গুমের মামলায় মামুন খালেদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ

গুমের মামলায় মামুন খালেদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

আওয়ামী লীগ সরকারের আমলে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের বিরুদ্ধে ৬ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করে।

প্রসিকিউশনের পক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, আসামিপক্ষে ছিলেন আইনজীবী ওবায়দুল্লাহ ইমন। আইনজীবী ইমন জানান, তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৬ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। মামুন খালেদের জামিন আবেদনের ওপর সেদিন শুনানি হবে।

এর আগে ২৫ মার্চ রাতে মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

গত ১৩ এপ্রিল মামুন খালেদকে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় গ্রেফতার দেখানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের অনুমতি দেয় আদালত।

মামলাটি আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুমের ঘটনাগুলোকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অংশ। ২৪ আগস্ট আসামির জামিনের আবেদন করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর