মার্চ থেকে আর ময়লা বিল দিতে হবে না: মেয়র শাহাদাত

মার্চ থেকে আর ময়লা বিল দিতে হবে না: মেয়র শাহাদাত
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আগামী মার্চ মাস থেকে চট্টগ্রাম নগরবাসীকে বাসাবাড়ির ময়লা ‘ডোর টু ডোর’ সংগ্রহের জন্য আলাদা কোনো বিল দিতে হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন।

রোববার হালিশহর এইচ ব্লকে একটি খেলার মাঠ ও ওয়াকওয়ে উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র বলেন, ‘মার্চ থেকে নগরবাসীর কাছ থেকে ডোর টু ডোর ময়লা সংগ্রহ বাবদ কোনো অর্থ নেওয়া হবে না।’

তবে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নির্ধারিত সময়ে কর্মীরা গেলে নিয়মিত ময়লা হস্তান্তর করলে নগরে ময়লা জমে থাকবে না, মশার উপদ্রব কমবে এবং পরিবেশ পরিচ্ছন্ন থাকবে।’

মেয়র জানান, হালিশহরে ময়লা থেকে বায়োগ্যাস উৎপাদনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। বর্তমানে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই শেষ পর্যায়ে রয়েছে। এটি বাস্তবায়িত হলে বর্জ্যকে সম্পদে রূপান্তর করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ডোর টু ডোর কার্যক্রমে ফি আদায় বন্ধের কারণ সম্পর্কে শাহাদাত হোসেন বলেন, ‘অনেক নাগরিক এই অর্থ দিতে অনাগ্রহ দেখাতেন এবং নানা অভিযোগ ছিল। তাই এই পদ্ধতি বাতিল করে সিটি করপোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান ভেন্ডারদের সঙ্গে সমন্বয় করে কর্মীদের সম্পৃক্ত করা হবে এবং প্রয়োজনীয় ভর্তুকিও দেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad