বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত গুলশান-২ এ অবস্থিত মার্কিন রাষ্ট্রদূতের নিজ বাসভবনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এ বৈঠক হয়।
এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দলটির শীর্ষ নেতাদের বৈঠকের বিষয়টি জানিয়েছেন।
বৈঠকে ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান উপস্থিত ছিলেন।
অন্যদিকে, এনসিপির পক্ষ থেকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম সদস্যসচিব ও কূটনৈতিক প্রতিনিধি আলাউদ্দীন মোহাম্মদ উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজারে এনসিপি নেতাদের গোপন সাক্ষাৎ নিয়ে গুঞ্জন উঠেছিল।


