আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা ও জনগণের সম্পদ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেছেন মাগুরার নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।
সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সবায় তিনি জেলার আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দেন।
হাবিবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, নারী নির্যাতন, মাদক, চোরাচালান, অবৈধ অনলাইন প্রতারণাসহ সকল ধরনের বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান থাকবে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক ও মিরাজুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সিনিয়র সাংবাদিক শামীম খান, আবু বাসার আখন্দ, রূপক আইচ, শেখ ইলিয়াস মিথুন মোহাম্মদ সাইফুল্লাহ, শাহিন আলম তুহিন, দেলোয়ার হোসেন, বিশ্বজিৎ বাপ্পি, শরীফ স্বাধীন, মো: ইমরান হোসেন, আনারুল ইসলাম রবিন, নাইমুর রহমান, মন্নুজান খাতুন ও শিউলি আফরোজ সাথী।


