নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতি খুবই ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতি খুবই ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা, প্রশিক্ষণ এবং ভোটের দিনের প্রস্তুতি খুবই ভালো বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর একটি জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে। এর অংশ হিসেবে পুলিশসহ বিভিন্ন বাহিনীর বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে, যা জানুয়ারির মধ্যেই শেষ হবে।’

ভোটের দিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করবেন জানিয়ে তিনি বলেন, ‘পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেসব এলাকায় বিদ্যুতের ঘাটতি থাকবে সেখানে বিকল্প পাওয়ার ব্যাকআপের নির্দেশ দেওয়া হয়েছে।’

আরও পড়ুন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কেউ ঘর থেকে বের হতে পারছেন না এটা ঠিক নয়। অনেকে স্বেচ্ছায় বের হচ্ছেন না। তবে, নির্বাচনের আগে খুন বা অপরাধ একেবারে বন্ধ হয়ে যাওয়ার ম্যাজিক আমার জানা নেই।’

এ সময় সাংবাদিকরা রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যাকাণ্ডের ব্যাপারে প্রশ্ন করেন। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।’

এছাড়া গত বছরের ৫ আগস্টের পর পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চলছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad