গুজব থেকে সতর্ক থাকার আহ্বান আইন উপদেষ্টার

গুজব থেকে সতর্ক থাকার আহ্বান আইন উপদেষ্টার
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। ফাইল ছবি
Advertisement
Advertisement

অন্তর্বর্তী সরকার ও দেশের পরিস্থিতি নিয়ে গুজব থেকে সতর্ক থাকার জন্যে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

সোমবার নিজের ফেসবুক একাউন্টে আইন উপদেষ্টা লিখেছেন, মোবাইল ফোন সেট নিয়ে প্রবাসীদের প্রতি অন্যায় ও বৈষম্য করা হচ্ছে বলে কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে মিথ্যাচার করছে।

বিদেশ থেকে একটার বেশি মোবাইল সেট আনলে ট্যাক্স দিতে হবে-সরকার এমন কোনো নতুন নিয়ম করেনি জানিয়ে তিনি পোস্টে লিখেন, শেখ হাসিনা আমলে প্রবাসী কর্মীরা নিজের ব্যবহার করা ফোনসেটের সাথে মাত্র একটা নতুন সেট আনতে পারতো। প্রবাসীদের সুবিধা বাড়ানোর জন্য অন্তবর্তীকালীন সরকার আরো বেশি ফোনসেট আনার অনুমতি দিয়েছে। অর্থাৎ প্রবাসী কর্মীরা নিজের ব্যবহার করা সেটের সাথে দুইটা নতুন সেট আনতে পারছে।

দুইটার বেশি ফোনসেট আনলে শুধু অতিরিক্ত সেটের জন্য ট্যাক্স দিতে হবে জানিয়ে উপদেষ্টা লিখেন, এনবিআর ব্যাগেজ রুল পরিবর্তন করে এই আইনটা করেছে প্রবাসীদের সুবিধা দেয়ার জন্য। তবে এই সুবিধা বিএমইটি (প্রবাসী কল্যান মন্ত্রনালয়) থেকে ছাড়পত্র নিয়ে বিদেশে যাওয়া প্রবাসী কর্মীদের জন্য। অন্যদের জন্য আগের নিয়মই প্রজোয্য থাকবে।

আরও পড়ুন

আইন উপদেষ্টা আসিফ নজরুলের ফেসবুক পোস্ট। ছবি: সংগৃহীত

প্রবাসীদের ফোন রেজিস্ট্রেশন করা নিয়েও নতুন কোন আইন হয়নি উল্লেখ করে তিনি জানান, ১৬ ডিসেম্বর থেকে যে কেউ নতুন মোবাইল ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে সেই ফোনটি রেজিস্ট্রেশন করতে হবে। এটি দেশের প্রতিটি নাগরিকের জন্য প্রযোজ্য।

এ সময় অবৈধ সেট ব্যবহার করে দেশে ও প্রবাসে অপহরণ, হুমকি, চাঁদাবাজি ও জুয়া নিয়ন্ত্রণের জন্যই এই আইন করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আইন উপদেষ্টা জনগণকে আশস্ত করে লিখেন, ‘এ আইন কাউকে হয়রানি করার জন্য নয়, বরং সুরক্ষার জন্যই করা হয়েছে।’

প্রবাসীদের প্রতি গুজব ও গীবত থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি লিখেন, অনেকে ভুলভাবে প্রচার করছে যে প্রবাসীরা দেশে ৬০ দিন থাকতে পারবেন, যা সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের জঘন্য মিথ্যাচার প্রতিরোধ করার অনুরোধ জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad