অন্তর্বর্তী সরকারের আমলেই এনবিআরে দুই সচিব

অন্তর্বর্তী সরকারের আমলেই এনবিআরে দুই সচিব
জাতীয় রাজস্ব বোর্ড সদর দপ্তর। ছবি: ফেসবুক
Advertisement
Advertisement

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে যে দুটি বিভাগ গঠন করা হয়েছে, সেগুলোয় এ সরকারের আমলেই দুজন সচিব দেখা যাবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

সোমবার সাধারণ অর্থনীতি বিভাগের অর্থনীতি বিষয়ক এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, চলতি ডিসেম্বর মাসের মধ্যে কিছু আমলাতান্ত্রিক কাজ শেষ করে এই সরকারের সময়েই রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের কার্যক্রম শুরু করা যাবে বলে আশা করা যাচ্ছে।

তিনি বলেন, ‘আপনারা জানেন যে পলিসি (রাজস্ব নীতি) এবং ট্যাক্স ম্যানেজমেন্টের সেপারেশনের সব আইনি প্রক্রিয়া অলমোস্ট শেষ। এখন হচ্ছে ইমপ্লিমেন্টেশন প্রসেস। আমরা সেখানেও খুব দ্রুত এগিয়ে যাচ্ছি। আমাদের অ্যালোকেশন অফ বিজনেস প্রায় চূড়ান্ত। রুলস অফ বিজনেস প্রায় চূড়ান্ত হয়েছে।’

এখন অর্গানোগ্রাম এবং অর্গানোগ্রাম সম্পর্কিত বাকি কাজের খসড়া চূড়ান্ত হয়ে গেছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এগুলোর যে আমলাতান্ত্রিক প্রক্রিয়া আছে, হয়ত এ মাসের মধ্যেই শেষ হবে। আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আপনারা দুই বিভাগে দুইজন সচিব দেখতে পাবেন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad