মাইলস্টোন দুর্ঘটনা: সরকারের ক্ষতিপূরণ প্রত্যাখ্যান স্বজনদের

মাইলস্টোন দুর্ঘটনা: সরকারের ক্ষতিপূরণ প্রত্যাখ্যান স্বজনদের
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ট্র্যাজেডিতে নিহতদের স্বজনরা সরকারের দেওয়া ক্ষতিপূরণ আবারও প্রত্যাখান করেছেন। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা হাইকোর্টের রুল অনুযায়ী ক্ষতিপূরণসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন।

গত বছর ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২৮ জন শিশু শিক্ষার্থীসহ মোট ৩৬ জন নিহত ও ১৭২ জন আহত হন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এঘটনায় সরকার প্রথমে প্রত্যেক নিহতের পরিবারকে ২০ লাখ টাকা ও আহতদের পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয়। ক্ষতিগ্রস্তদের স্বজনরা এই ক্ষতিপূরণ প্রত্যাখান করেন। এছাড়া যথোপযুক্ত ক্ষতিপূরণের জন্য হাইকোর্টে রিট করা হয়। পরে সরকারের কয়েকজন উপদেষ্টা প্রত্যেক নিহতের পরিবারকে এক কোটি টাকা ও আহতদের ৬০ লাখ টাকা ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেন।

নিহতদের পরিবারের পক্ষ থেকে আয়োজন করা সংবাদ সম্মেলনে বলা হয়, উপদেষ্টাদের সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি।

সংবাদ সম্মেলনে নিহতদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম, রেজাউল করিম, রফিক মোল্লা ও উসাই মং মারমা। তারা  হাইকোর্টের রুল অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান, এই দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নিহতদেরকে শহীদের মর্যাদা প্রদান, প্রতিবছর ২১ জুলাইকে শোক দিবস ঘোসণা ও নিহতদের স্মৃতি রক্ষার পদক্ষেপ এবং শহীদ পরিবারকে পুনর্বাসনের দাবি জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর