ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরা

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরা
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ। ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭০০ জন শিক্ষার্থী।

মঙ্গলবার সকাল ১০টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরেন বোর্ডের সচিব অধ্যাপক মো. এনামুল হক। এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শাহাদাত মোল্লা, উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলামসহ বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বোর্ড সচিব জানান, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৯ হাজার ৬১৬ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৫ হাজার ২৮ জন। উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ২৭৪ জন। ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬৬ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৩৭ শতাংশ।

জিপিএ-৫ পাওয়া ৫ হাজার ৭০০ শিক্ষার্থীর মধ্যে ছাত্র ২ হাজার ৬২১ জন এবং ছাত্রী ৩ হাজার ৭৯ জন। অর্থাৎ জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে রয়েছে।

আরও পড়ুন

এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১ হাজার ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৮৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১০টি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। বিপরীতে শতভাগ অকৃতকার্য হয়েছে চারটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৭৯ দশমিক ৬৭ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৪৬ দশমিক ১২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৮ দশমিক ৯১ শতাংশ।

জেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার নেত্রকোনা জেলায়—৬০ দশমিক ৪৯ শতাংশ। ময়মনসিংহ জেলায় পাসের হার ৫৭ দশমিক ৮০ শতাংশ, জামালপুরে ৫৫ দশমিক ৬০ শতাংশ এবং শেরপুরে ৫৫ দশমিক ৪১ শতাংশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad