জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবে না। মঙ্গলবার দুপুরে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে তারা এ ঘোষণা দিয়েছে।
বিকাল চারটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শপথ নেবে নতুন মন্ত্রিসভা।
এর আগে সকালে বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এনসিপি শপথ না নেওয়ার ইঙ্গিত দেয়। তবে পরে তাদের নির্বাচিত ছয়জন সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেন।
নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত সকল সংসদ সদস্য এবং দেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দলের নেতাদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।


