ভোট দিতে পেরে খুশি নিপুন

ভোট দিতে পেরে খুশি নিপুন
Advertisement
Advertisement

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রে উপস্থিত হন অভিনয়শিল্পী, নির্মাতা ও সংগীতশিল্পীরা। ভোট দেওয়ার মুহূর্তের ছবি ও অনুভূতি তারা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।

ভোট দিতে বুধবার চট্টগ্রামে যান নির্মাতা আশফাক নিপুন। ভোটগ্রহণ শেষে এক ভিডিও বার্তায় তিনি সচেতন নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। সেখানে তিনি বলেন, ‘তারুণ্যের প্রথম ভোট নতুন বাংলাদেশের পক্ষে হোক।’

ভিডিও বার্তার ক্যাপশনে নিপুন জানান, সকাল সাড়ে সাতটায় কেন্দ্রে পৌঁছালেও দীর্ঘ লাইনের কারণে তার ভোট দেওয়ার পালা আসে সকাল ৮টা ১০ মিনিটে। তিনি লেখেন, কেন্দ্রের পরিবেশ ছিল সুন্দর, ভোটারদের মধ্যে ছিল উৎসাহ, আর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও ছিলেন আন্তরিক। ভোট দিতে পেরে ভালো লাগছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে বুধবার চট্টগ্রামে পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি পোস্ট দেন নিপুন। সেখানে তিনি জানান, বাসায় ঢোকার আগেই দুই বড় নির্বাচনী জোটের প্রার্থীদের প্রচারণার গান শুনেছেন বিভিন্ন স্থানে। নিজের পাড়ায় বহু বছর পর মোড়ে নির্বাচনী টেবিল বসতে দেখার কথাও উল্লেখ করেন তিনি।

পোস্টে তিনি আরও লেখেন, গত দেড় বছর ধরে বিভিন্ন মহল থেকে শুনেছেন—ইউনূস সরকার নির্বাচন দেবে না। তবে সময়মতো নির্বাচন আয়োজন ও উৎসবমুখর পরিবেশ তৈরি করায় প্রফেসর ইউনূস সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad