ভোট কেনাবেচার বিষয়ে প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসি।
এতে বলা হয়, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে ভোট কেনাবেচা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভোট কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


