ভেঙে ফেলা হচ্ছে জামালপুরের বিজয় চত্বর

ভেঙে ফেলা হচ্ছে জামালপুরের বিজয় চত্বর
ভেঙে ফেলা হচ্ছে জামালপুরের বিজয় চত্বর। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জামালপুর শহরের ‘বিজয় চত্বর’ ভেঙে ফেলা হচ্ছে।

মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে পরিচিত এ চত্বরে জুলাই শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ’ স্থাপন করা হবে বলে জানা গেছে।

জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের শেখের ভিটা নামক স্থানে বিজয় চত্বরের অবস্থান। ২০২৩ সালে বিজয় চত্বর নির্মাণ করা হয় ৷

মঙ্গলবার সকালে বিজয় চত্বরের মূল স্তম্ভটি ভাঙার কাজ শুরু হয়। সংস্কার কাজ শেষে সেখানেই নতুন করে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ নির্মাণের কাজ শুরু হবে।

সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিজয় চত্বর নির্মাণে ব্যয় হয়েছিল ৪ কোটি ৯৬ লাখ টাকা। সে সময় স্থাপনাটির নাম দেওয়া হয়েছিল ‘মির্জা আজম স্কয়ার’। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে এটির নামকরণ হয় বিজয় চত্বর।

সরকারি সিদ্ধান্তে জুলাই শহীদদের স্মরণে সারাদেশে স্মৃতিস্তম্ভ নির্মাণ করবে গণপূর্ত বিভাগ। তারই অংশ হিসেবে জামালপুরের বিজয় চত্বর ভেঙে ফেলা হচ্ছে। সেখানে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ নির্মাণের পর চত্বরের নামে পরিবর্তন আসতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad