ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২০
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার সন্ধায় উপজেলা সদরের দক্ষিণ আড়িফাইল ও ফকিরহাটি গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার বিকালে দক্ষিণ আড়িফাইল ও ফকিরহাটি গ্রামের শিশু-কিশোররা ফকিরহাটি গ্রামের একটি মাঠে খেলাধুলা করছিল। তখন ফকিরহাটি গ্রামের এক ছেলে দক্ষিণ আড়িফাইল গ্রামের তারা মিয়ার ছেলে মামুনকে মারধর করে।

এর জের ধরে সন্ধ্যায় দুই দল গ্রামবাসী টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইট পাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad