আরিফ-সৌভিকের মৃত্যু তদন্তের দাবি ছাত্র ফেডারেশনের

আরিফ-সৌভিকের মৃত্যু তদন্তের দাবি ছাত্র ফেডারেশনের
শুক্রবার ঢাকার নিউ ইস্কাটনে ‘নিরাপদ সড়ক ও জীবনের নিরাপত্তা’ দাবিতে ছাত্র ফেডারেশনের মানববন্ধন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গত ১০ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় লাখো মানুষ নিহত হলেও সড়ক-মহাসড়ক নিরাপদ করতে কোনো সরকার কার্যকর ব্যবস্থা নেয়নি, এমন অভিযোগ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

শুক্রবার ঢাকার নিউ ইস্কাটন সড়কে সংগঠনটির সাবেক সভাপতি আরিফুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম সম্পাদক সৌভিক করিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘নিরাপদ সড়ক ও জীবনের নিরাপত্তা’ দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ অভিযোগ করেন।

মানববন্ধনে বক্তারা সড়কে শৃঙ্খলা ফেরানো এবং নাগরিক জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এ সময় সভাপতির বক্তব্যে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, ‘দেশে সড়কের এই কাঠামোগত হত্যাকাণ্ড বন্ধে সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। আমরা জনগণকে সচেতন করাসহ নানা কর্মসূচি গ্রহণ করব।’

আরও পড়ুন

তিনি ইস্কাটনে আরিফুল ইসলাম ও সৌভিক করিমের দুর্ঘটনাস্থলে একটি স্মারক স্থাপনেরও দাবি জানান।

শুক্রবার ঢাকার নিউ ইস্কাটনে ‘নিরাপদ সড়ক ও জীবনের নিরাপত্তা’ দাবিতে ছাত্র ফেডারেশন আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জোনায়েদ সাকি। ছবি: টাইমস

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘আরিফুল ইসলাম গণসংহতি আন্দোলনের একজন সংগঠক ছিলেন। ফ্যাসিবাদী শাসনের পতনের লক্ষ্যে যখন যুগপৎ আন্দোলনে যুক্ত হলাম, তার কিছু পরেই ট্রাকচাপায় আরিফুল ইসলাম ও সৌভিক করিম নিহত হন। আমাদের আশঙ্কা–এটা দুর্ঘটনা, নাকি রাজনৈতিক হত্যাকাণ্ড; তা সরকারকে তদন্ত করে দেখতে হবে।’

ছাত্র ফেডারেশনের সহসাধারণ সম্পাদক ইলিয়াস জামানের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন গার্মেন্ট শ্রমিক নেতা তাসলিমা আখতার, নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) সভাপতি মেহেদী আব্দুল্লাহ দীপ্ত প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad