ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ৫০, আটক ১৫

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ৫০, আটক ১৫
সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় মঙ্গলবার বিকালে এই সংঘর্ষ হয়।

এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষে আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ১৫ জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরাইলের মাগুরহাটিতে একটি জমি নিয়ে স্থানীয় দানা মিয়া ও একই গোষ্ঠীর শিপন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত শুক্র ও শনিবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরই জের ধরে মঙ্গলবার বিকালে ফের উভয়পক্ষের লোকজন টেঁটা বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় চার ঘণ্টা ব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

সংঘর্ষের সময় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরেও অগ্নিসংযোগ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ এহতেশামুল হক জানান, পুলিশসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সেনাবাহিনী ১৫ জনকে আটক করে সরাইল থানায় হস্তান্তর করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad