কাজল আরেফিন অমির ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। যার সুবাদে একে একে ধারাবাহিকটির পঞ্চম সিজন প্রচারিত হচ্ছে। তবে তৃতীয় সিজন থেকে গল্পে নেহাল তথা তৌসিফ মাহবুবকে দেখা যায়নি। ব্যক্তিগত কারণে তিনি সরে গিয়েছিলেন।
অবশেষে এই পঞ্চম সিজনে কাবিলা, পাশা ও হাবুদের ডেরায় ফিরেছেন তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। যেখানে তৌসিফ মাহবুবসহ উপস্থিত ছিলেন কাজল আরেফিন অমি, বঙ্গের চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান মঞ্জুসহ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অন্যান্য শিল্পীরা।
তৌসিফ বলেন, ‘দর্শক বরাবরই চেয়েছে নেহাল ফিরে আসুক। তাই ব্যাচেলর পয়েন্টে ফিরলাম।
বর্তমানে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বুম ফিল্মের ইউটিউব এবং পরে চ্যানেল আইতে প্রচার হচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫। এছাড়া প্রতিমাসের দ্বিতীয় বৃহস্পতিবার বঙ্গের ওটিটি প্ল্যার্টফমে একসঙ্গে আটপর্ব করে দেখা যাচ্ছে।


