বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা নির্বাচনী দায়িত্বে নয়, বিএনপিকে ইসি

বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা নির্বাচনী দায়িত্বে নয়, বিএনপিকে ইসি
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণে বেসরকারি ইসলামী ব্যাংক ও সম্প্রতি একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন দলীয় পরিচিতিধারী ব্যক্তিদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ না করার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে বিএনপিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে পাঠানো ওই চিঠি থেকে বিষয়টি জানা যায়। গত ১৭ জানুয়ারি বিএনপির পাঠানো চিঠির প্রেক্ষিতে ইসি তাদের অবস্থান জানিয়ে এ চিঠি দেয়।

চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয় গত ১০ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল থেকে বেসরকারি ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বাদ দিয়ে নতুন প্যানেল প্রস্তুতের নির্দেশনা সব জেলা নির্বাচন কর্মকর্তাকে দিয়েছে।

তবে ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তা পাওয়া না গেলে প্রয়োজনীয় যাচাই-বাছাই সাপেক্ষে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ দেওয়া যেতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

উক্ত নির্দেশনার আলোকে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ চূড়ান্ত করার জন্য সব রিটার্নিং কর্মকর্তাকে সোমবার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad