বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) নকশা কেন্দ্র, ঢাকা-এর আয়োজনে ‘নকশা প্রদর্শনী ও মতবিনিময়’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ১৮০ দিনের কর্মসূচি এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে উদ্ভাবিত নকশা নিয়ে এই প্রদর্শনী ও মতবিনিময়সভার আয়োজন করা হয়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ।
এ সময় বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত থেকে ক্ষুদ্র ও কুটির শিল্পের অগ্রগতি ও উদ্ভাবনী নকশা সম্প্রসারণের বিষয়ে দিকনির্দেশনা ও মতামত ব্যক্ত করেন।


