বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যায় নারী গ্রেপ্তার

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যায় নারী গ্রেপ্তার
পারভেজ হত্যায় গ্রেপ্তার করা শিক্ষার্থী ফারিয়া হক টিনা । ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় এক নারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) তালেবুর রহমান টাইমস অব বাংলাদেশকে জানান, পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ফারিয়া হক টিনা (২০) অভিযুক্ত দুই নারীর মধ্যে একজন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) একেএম মাইনুদ্দিন জানান, র‍্যাব-১  শুক্রবার ভোর রাতে ঢাকার নর্দা জগন্নাথপুরের বাসায় অভিযান চালিয়ে ওই নারীকে আটক করে থানায় সোপর্দ করেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত নারী ইউনিভার্সিটি অব স্কলার্সের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

বনানীর প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা, ওসি একেএম মাইনুদ্দিন আসামির ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এদিন বিকেলে আসামির উপস্থিততে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ‘ওই মামলায় এরআগে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে গ্রেপ্তার আসামি মাহাদী হাসান ঘটনার সাথে জড়িত বলে আসামি ফারিয়া মাহবুব, ওরফে টিনার নাম উল্লেখ করেছেন। তদন্তের স্বার্থে টিনাকে রিমান্ডে নিয়ে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করা প্রয়োজন।’

আরও পড়ুন

 

এরআগে, পারভেজ হত্যা মামলায় ২০ এপ্রিল মধ্যরাতে ঢাকার মহাখালী ওয়ারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে মো. আল কামাল শেখ, ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯) নামে তিন আসামিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

এ নিয়ে এ মামলায় মোট ৫ আসামিকে গ্রেপ্তার করা হলো।

মামলার অভিযোগে বলা হয়, ১৯ এপ্রিল বিকালে ক্যাম্পাসের সামনে বান্ধবী নিয়ে ‘হাসিহাসি’র অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বহিরাগত কিশোর গ্যাং ডেকে আনলে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে নিহত হন পারভেজ। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের ছাত্র। তার বাড়ি ময়মনসিংহের ভালুকার বিরুনিয়া ইউনিয়ন। তার বাবা জসিম উদ্দিন।

পুলিশ জানিয়েছে, ওইদিন রাতেই নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বহিরাগতসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জন আসামি রয়েছেন।

 

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad