বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে রণক্ষেত্র মাদারীপুর

বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে রণক্ষেত্র মাদারীপুর
ঘটনাস্থলে টহলরত কিছু পুলিশ সদস্য। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মাদারীপুর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোররাত পর্যন্ত চলা এই সহিংসতায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও অন্তত ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।

স্থানীয়রা জানিয়েছে, ঘটনার শুরু শনিবার দুপুর থেকে। শহরের প্লানেট কমিউনিটি সেন্টারে ইতালি প্রবাসী মামুনের বিয়ের অনুষ্ঠান চলাকালীন চেয়ারে বসা নিয়ে থানতলী এলাকার আকিব এবং পাকদী এলাকার মঈন মুন্সির মধ্যে কথা-কাটাকাটি হয়। উপস্থিত অতিথিরা তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করে দিলেও বিরোধের রেশ থেকে যায়।

বিয়ের অনুষ্ঠানের সেই বিরোধের জের ধরে রোববার সন্ধ্যায় দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দে পুরো থানতলী ও পাকদী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে পরিস্থিতি চরম আকার ধারণ করলে সদর মডেল থানা পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

পুলিশি টহল শিথিল হওয়ার সুযোগে সোমবার ভোররাতে আবারও অতর্কিত হামলা চালানো হয়। এ সময় পাকদী এলাকায় অন্তত ১৫টি ঘরবাড়ি ভাঙচুর করা হয় এবং পাঁচজন জখম হন।

বর্তমানে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad