বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ নয়, ছিল যুদ্ধবিমান

বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ নয়, ছিল যুদ্ধবিমান
বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী, বিমান বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: আনিক রহমান/টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ বিমান বাহিনীর বিমানটি প্রশিক্ষণ বিমান নয়, বরং একটি যুদ্ধবিমান– যা একটি প্রশিক্ষণ মিশনে অংশ নিচ্ছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার এক বার্তায় আইএসপিআর জানায়, ‘কিছু গণমাধ্যমে বলা হচ্ছে এটি একটি প্রশিক্ষণ বিমান ছিল। আমরা বিনীতভাবে জানাচ্ছি, এটি যুদ্ধে ব্যবহারের উপযোগী একটি যুদ্ধবিমান, যা নির্ধারিত একটি প্রশিক্ষণ মিশনে ছিল।’

আইএসপিআরের তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলা বিমানবাহিনী ঘাঁটি ‘এ কে খন্দকার’ থেকে উড্ডয়নের কিছু সময় পর বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়।

আরও পড়ুন

দুপুর ১টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাটির খবর পায়। পরবর্তীতে জানা যায়, এফটি-৭ বিজিআই মডেলের চীনের তৈরি যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলটির একটি দোতলা ভবনের ওপর আছড়ে পড়ে।

বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় স্কুল ভবনে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানের পাইলটসহ ২৭ জন নিহত হয়েছেন এবং ৭৮ জন আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad