বিদ্যুতের দাম ঠিক করতে মন্ত্রিসভা কমিটি গঠন

বিদ্যুতের দাম ঠিক করতে মন্ত্রিসভা কমিটি গঠন
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সংকট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য হার সমন্বয়ের বিষয়ে প্রস্তাব তৈরির জন্য ছয় সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে।

গত বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

কমিটিতে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীক আহ্বায়ক, বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটিকে চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সংকট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে মন্ত্রিসভা-বৈঠকের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব প্রণয়ন করতে বলা হয়েছে।

কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুযায়ী হবে। বিদ্যুৎ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad