বিটিভির পর্দায় ‘প্রথম ভোট’

বিটিভির পর্দায় ‘প্রথম ভোট’
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এই অনুষ্ঠানটি নির্মিত হয়েছে। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গলবার ও শুক্রবার রাত ১০টায়। সোমবার (১৩ জানুয়ারি) থেকে প্রচার শুরু হওয়া এ অনুষ্ঠানটি চলবে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত।

প্রথমবারের মতো ভোট দিবেন এমন বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ এ অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে তাদের ভোট সংক্রান্ত নানা প্রশ্ন ও মতামত তুলে ধরবেন। ভোটারদের কৌতূহল ও প্রত্যাশার কথা সরাসরি জানতে পারবেন দর্শকরা। নির্বাচন প্রক্রিয়ার নানা খুঁটিনাটি বিষয়েও অনুষ্ঠানটিতে বিস্তারিত আলোচনা করবেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।

ভোটার নিবন্ধন, ভোট প্রদান পদ্ধতি, নির্বাচনী আচরণবিধি, ভোটের গুরুত্ব ও নাগরিক দায়িত্বসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সহজ ও স্পষ্টভাবে তুলে ধরা হবে এই অনুষ্ঠানে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad