বাসা থেকে হেঁটে গুলশানে বিএনপির কার্যালয়ে গেলেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার বিকালে বাসায় আসর নামাজ শেষ করে হেঁটে গুলশানের দলীয় কার্যালয় যান তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি জানান।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনে দলের কার্যালয়ে এসেছেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। সারা দেশের সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রদের নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে।
তিনি জানান, অনুষ্ঠানে ঈদুল আজহা উপলক্ষ্যে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহারের চেক প্রশাসকদের কাছে তুলে দেবেন প্রধানমন্ত্রী
গত ঈদুল ফিতরের আগে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


