বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে চেয়ারম্যান ও তিন সদস্য পরিবর্তন

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে চেয়ারম্যান ও তিন সদস্য পরিবর্তন
Advertisement
Advertisement

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যানসহ শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ এবং তিন পূর্ণকালীন সদস্যকে পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন চেয়ারম্যান ও তিনজন পূর্ণকালীন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার এই বিষয়ে চারটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক মো. আখতার হোসেনকে।

এছাড়াও পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির কোষাধ্যাক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আহমেদ আবদুল্লাহ জামাল, ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ফার্মেসি বিভাগের অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের সাবেক চেয়ারম্যান মো. শাহ এমরান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রুরাল সোসিওলজি বিভাগের অধ্যাপক মো. ওয়াকিলুর রহমান।

যে তিনজনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তারা হলেন- অধ্যাপক মো. গোলাম শাহি আলম, গুলশান আরা লতিফা এবং অধ্যাপক এস এম কবীর।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যরা বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ অনুযায়ী নির্ধারিত বেতন-ভাতা ও পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad