খুলনায় খামার থেকে নিখোঁজ তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় খামার থেকে নিখোঁজ তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

খুলনার আড়ংঘাটা রেলস্টেশন সংলগ্ন একটি মৎস্য খামার থেকে ইমন (২১) নামের এক তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকালে মরদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, নিহত তরুণের কানের কাছে গুলির স্পষ্ট চিহ্ন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইমন গত দুই দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন।

আড়ংঘাটা থানার কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের প্রাথমিক কোনো কারণ এখনো জানা যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad