জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ
Advertisement
Advertisement

অধ্যাপক মাহবুব উল্লাহকে ‘জাতীয় অধ্যাপক’ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

অধ্যাপক মাহবুব উল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য ছিলেন। এছাড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩’ অনুযায়ী তাকে পাঁচ বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনকালে অধ্যাপক মাহবুব উল্লাহ কোনো সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না। তিনি নিজের পছন্দ অনুযায়ী গবেষণামূলক কাজ পরিচালনা করতে পারবেন। তবে গবেষণার বিষয় ও ক্ষেত্র সম্পর্কে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) জানাতে হবে।

এ ছাড়া দায়িত্ব পালনকালে তিনি জাতীয় বেতন স্কেল-২০১৫-এর গ্রেড-১ অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। একই সঙ্গে জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্বে থাকাকালে তিনি অন্য কোনো বেতনভুক্ত চাকরিতে নিয়োজিত হতে পারবেন না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad