খুলনায় দিনদুপুরে গুলি ও কুপিয়ে যুবককে জখম

খুলনায় দিনদুপুরে গুলি ও কুপিয়ে যুবককে জখম
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

খুলনা নগরীর লবণচড়া এলাকায় প্রকাশ্যে দিনদুপুরে সশস্ত্র হামলায় আরিফ সিকদার (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে লক্ষ্য করে গুলি করার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

সোমবার দুপুরে রূপসা রিভারভিউ ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। আহত আরিফ সিকদার লবণচড়া থানার মাথাভাঙ্গা এলাকার আবুল কালাম সিকদারের ছেলে।

স্থানীয় সূত্র জানা গেছে, দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত হঠাৎ আরিফকে ঘিরে ধরে গুলি চালায়। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

লবণচড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তমা জানান, পুলিশ খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad