বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং

বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং
চিংফেং ঝাং। ছবি: টাইমস
Advertisement
Advertisement

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশে নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে চিংফেং ঝাংকে নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার তিনি ঢাকায় দায়িত্ব গ্রহণ করেন।

এডিবির অন্যতম বৃহৎ দেশভিত্তিক কর্মসূচির নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারিত্ব জোরদার, কৌশলগত নীতিসংলাপ এবং নতুন উন্নয়ন কৌশল প্রণয়নে কাজ করবেন।

৩০ বছরের বেশি পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন চিংফেং ঝাং এর আগে এডিবির অ্যাগ্রিকালচার, ফুড, নেচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সেক্টরের সিনিয়র ডিরেক্টর ছিলেন। তিনি চীনের নাগরিক এবং সিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ প্রকৌশলে ডক্টরেট অর্জন করেছেন।

বাংলাদেশ ১৯৭৩ সালে এডিবির সদস্য হয়। ২০২৬ সালের জুলাই মাসে বাংলাদেশে এডিবির চলমান সরকারি ও বেসরকারি খাতের অনুদান ও প্রকল্প-অর্থায়নের পরিমাণ প্রায় ১২.৫ বিলিয়ন ডলার, যা এডিবির অন্যতম বৃহৎ দেশভিত্তিক কর্মসূচি।

বাংলাদেশের উন্নয়নে সহায়তার জন্য এডিবি এ পর্যন্ত প্রায় ৪৩ বিলিয়ন ডলার ঋণ ও অনুদান অনুমোদন করেছে। আগামী কয়েক বছরে বাংলাদেশে টেকসই প্রবৃদ্ধি এগিয়ে নেওয়া, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা জোরদার করা, আঞ্চলিক সহযোগিতা বাড়ানো, এবং মানুষের জীবনমান উন্নয়নে সহায়তার লক্ষ্যে এডিবি বছরে প্রায় ২.৪ বিলিয়ন ডলার সহায়তা অনুমোদনের পরিকল্পনা করছে।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির সদস্য সংখ্যা ৬৯, যার মধ্যে ৫০টি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad