অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনে বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনে বেকারিকে ১ লাখ টাকা জরিমানা
অগ্রিম তারিখ দেওয়া বেকারি পণ্য। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে একটি বেকারি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে সদর উপজেলার চৌরাস্তা এলাকার কুলপদ্দিতে অবস্থিত সামিয়া বেকারি কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মাদারীপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিল্লাত হোসেন।

অভিযানকালে কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্যের ব্যবহার, অগ্রিম তারিখযুক্ত পাউরুটি সংরক্ষণ, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, কীটপতঙ্গ দমনের ব্যবস্থা না থাকা, বাধ্যতামূলক পণ্য নিবন্ধনের ঘাটতি, কেক তৈরিতে ব্যবহৃত রঙিন কাগজ ও ফ্লেভারের প্রয়োজনীয় সনদ না থাকা, মেঝেতে খাদ্যপণ্য রাখা, রসিদ ও লেবেলবিহীন রাসায়নিক ব্যবহার এবং কাঁচামাল ক্রয়-বিক্রয়ের চালান প্রদর্শনে ব্যর্থ হওয়ার অভিযোগ প্রমাণিত হয়।

এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে সন্তোষজনক পরিবর্তন না হলে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad