বরগুনায় বাসচাপায় শালা-দুলাভাই নিহত

বরগুনায় বাসচাপায় শালা-দুলাভাই নিহত
ছবি: টাইমস
Advertisement
Advertisement

রগুনার আমতলীতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে শাখারিয়া এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শালা ও দুলাভাই নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অপর এক আরোহী। তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শাখারিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া গ্রামের বাসিন্দা মধু হাওলাদারের ছেলে মো. সজীব হাওলাদার (২৭) এবং তার শালা সাইফুল ইসলাম (১৬)। গুরুতর আহত সাইফুল ইসলামের ছোট ভাই আসাদুল ইসলাম (১৪)।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে আমতলী থেকে সজীব হাওলাদার ও তার দুই শালা মোটরসাইকেলযোগে পটুয়াখালী শহরে তার শশুরবাড়ি যাচ্ছিলেন। পথে শাখারিয়া বাজার এলাকা অতিক্রম করার সময় বরিশাল-কুয়াকাটা রুটের সম্রাট পরিবহন নামের একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সজীব হাওলাদার মারা যান।

আরও পড়ুন

স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুই ভাই সাইফুল ও আসাদুল ইসলামকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর সাইফুল ইসলামও মারা যান।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজ জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও বাস স্টাফরা পালিয়ে গেছে। নিহতদের মরদেহের সুরতহাল ও পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহতের পরিবার মামলা দায়ের করলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad