দেশের বাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম।
সোমবার সকালে সাড়ে ৯টায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন ঘোষণা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট মানের স্বর্ণের প্রতি গ্রামের দাম বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৩৮০ টাকা। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসেবে প্রতিভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।
এর আগে রোববার সকালেই স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। যার ফলে এই মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা ভরি।
এক দিনের ব্যবধানে সেই দাম ২ হাজার ২১৪ টাকা বাড়ানো হলো।
এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেট মানের স্বর্ণের ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।
বাজুস বলছে, দেশের বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ায় এই সমন্বয় করতে হয়েছে।


