ফেরিতে থাকা ট্রাকসহ ৫ যানবাহন ধলেশ্বরীতে, নিহত ৩

ফেরিতে থাকা ট্রাকসহ ৫ যানবাহন ধলেশ্বরীতে, নিহত ৩
ধলেশ্বরী নদীতে উদ্ধার অভিযান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরিতে থাকা ট্রাকসহ পাঁচটি যানবাহন নদীতে পড়ে গিয়েছে। এ ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার রাত দেড়টার দিকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ ও কোস্টগার্ডের ডুবুরি দল। দুর্ঘটনার পরপরই উদ্ধার হওয়া আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মো. হাসিনুজ্জামান এসব তথ্য জানান।

নিহতরা হলেন- সিঙ্গাপুর প্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেল চালক মো. রফিক (৩৫) ও ভ্যান চালক স্বাধীন (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত নয়টার দিকে ফতুল্লার বক্তাবলীতে ফেরিতে থাকা ট্রাক ও তার সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যান মাঝনদীতে পড়ে যায়।

আরও পড়ুন

ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন দুর্ঘটনাকবলিত যানবাহনে থাকা তিনজন।

তাদের মধ্যে রফিককে ঘটনার পরপরই উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাইনবোর্ডে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর নৌপুলিশের ডুবুরি দল নিখোঁজ মাসুদ ও স্বাধীনের মরদেহ উদ্ধার করে।

তাদের মধ্যে মাসুদের মরদেহ ফেরির পাখায় আটকে ছিল বলে জানায় পুলিশ। সেখান থেকে কোস্টগার্ডের ডুবুরিরা ক্ষতবিক্ষত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad