ফরিদপুরে পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কা, ৩ জনের মৃত্যু

ফরিদপুরে পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কা, ৩ জনের মৃত্যু
ট্রেনের সঙ্গে ধাক্কায় পিকআপ ভ্যানটি উল্টে যায়। সোমবার দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের বোয়ালমারীতে | ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের সঙ্গে জুট মিলের শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যানের ধাক্কা লেগে আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সোতাশী রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জব্বার মোল্যা ও মো. মুছা মোল্যা আপন ভাই। তারা ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্যার ছেলে ছিলেন। অপরজন একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম।

আহতদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর পাঠানো হয়েছে। আরও পাঁচজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এদিন দুপুর আড়াইটার দিকে কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেন সোতাশীর ধলা হুজুরের বাড়ির কাছে রেলগেট পার হওয়ার সময় জনতা জুট মিলের শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে পাশে ছিটকে পড়ে।

দুর্ঘটনায় জব্বার, মুছা ও জাহানারা বেগম ঘটনাস্থলেই নিহত হন। আহতদের ফরিদপুর জেনারেল হাসপাতাল ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad