ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের গোয়ালদী গ্রামে মোল্লা গ্রুপ ও তালুকদার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের বনগ্রামের মোল্লা গ্রুপ ও পাশের গোয়ালদী গ্রামের তালুকদার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। মোল্লা গ্রুপের নেতৃত্ব দেন মশিউর মোল্লা, নয়ন মোল্লা ও জিয়ার মোল্লা আর তালুকদার গ্রুপের নেতৃত্ব দেন সলেমান ও রবি তালুকদার। শনিবার তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
ওসি রাসূল সামদানী আজাদ বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


