ধর্মব্যবসায়ীদের চিনতে পারলেই ধর্মচর্চা সার্থক হবে: তথ্যমন্ত্রী

ধর্মব্যবসায়ীদের চিনতে পারলেই ধর্মচর্চা সার্থক হবে: তথ্যমন্ত্রী
Advertisement
Advertisement

ধর্মব্যবসায়ীদের সঠিকভাবে চিনতে পারলেই ধর্মচর্চা সার্থক হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ধর্ম বিশ্বাস ও চর্চাকে কোনো কোনো মহল সূক্ষ্মভাবে একটি সাম্প্রদায়িক পকেটে পরিণত করার জন্য চক্রান্ত করবে।

শুক্রবার দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘পাহাড়ি, সমতল, ভাষা, বর্ণ, লিঙ্গ এবং ধর্ম, কোন কিছুর ভিত্তিতেই বাংলাদেশে মানুষের মধ্যে কোন ধরনের বিভেদ বিভাজন তৈরি করার চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না। কোনো ধর্মাবলম্বীকে যদি কেউ ব্যবহার করতে চায়, কোন রাষ্ট্রকে ধর্মের মাধ্যমে গ্রাস করতে চায়, তাহলে বুঝতে হবে সে সৃষ্টিকর্তার বিরোধিতা করে, মানবতার বিরোধিতা করে এবং ধর্মের মূল মর্মবাদের বিরোধিতা করে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ধর্মচর্চা তখনই সার্থক হবে যখন ধর্মব্যবসায়ীদেরকে সঠিকভাবে চিনতে পারব। আমরা যে যার ধর্মকে কঠিনভাবে চর্চা ও বিশ্বাস করব। সেই কারণেই আমরা সকল ধর্মকে সমানভাবে শ্রদ্ধা করব। যখনই আপনার, আমার ধর্ম বিশ্বাস, চর্চাকে কোন মহল সূক্ষ্ম ভাবে একটি সাম্প্রদায়িক পকেটে পরিণত করার জন্য চক্রান্ত করবে সাথে সাথে ধর্মপ্রাণ মানুষ, ওই ধর্মব্যবসায়ীকে চিহ্নিত করবেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘রাজনীতিতে দর্শন, চিন্তা, আদর্শ কোন ধর্মীয় দর্শন আদর্শ নয়। ধর্মীয় দর্শন, আদর্শ সর্বশক্তিমানকে ঘিরে আবর্তিত হয়। রাজনীতির যেকোনো চিন্তা সেই জনগোষ্ঠীর স্বার্থকে কেন্দ্র করেই আবর্তিত হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad