প্রধান উপদেষ্টা পাঠ করবেন ‘জুলাই ঘোষণাপত্র’

প্রধান উপদেষ্টা পাঠ করবেন ‘জুলাই ঘোষণাপত্র’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : প্রেস উইং
Advertisement
Advertisement

জাতির সামনে বহুল আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পড়ে শোনাবেন তিনি।

সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।

প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়েছে, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে।

আরও পড়ুন

বিকাল ৫টায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

পাশপাশি, দিবসটি উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

এই আয়োজনে যোগ দিতে দেশের শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, বয়োজ্যেষ্ঠ নারী-পুরুষ সবাইকে আমন্ত্রণও জানানো হয়েছে প্রেস উইংয়ের পক্ষ থেকে।

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকার। ঘোষণাপত্রের খসড়া চূড়ান্তের কথা গত শনিবারই নিশ্চিত করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad