প্রধান উপদেষ্টার সঙ্গে সোহেল তাজ-শারমিন আহমদের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে সোহেল তাজ-শারমিন আহমদের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন শারমিন আহমদ (বাঁ থেকে দ্বিতীয়) ও সোহেল তাজ (ডানে)। ছবি: প্রধান উপদেষ্টার কার্যালয়
Advertisement
Advertisement

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান শারমিন আহমদ ও সোহেল তাজ। বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন

তাজউদ্দীনের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমদ এবং পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

সাক্ষাৎকালে শারমিন আহমদ তার লেখা ‘তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা’ বইয়ের একটি কপি উপহার হিসেবে প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad