গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ-এর নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান ও সংসদীয় দলের নেতা তারেক রহমান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান।
পিতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা তিনবারের প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার পর তাদের সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয়লাভ করেন। পরে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন।


