প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) কর্তৃপক্ষ। রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সাক্ষাৎকালে দেশের পক্ষাঘাতগ্রস্ত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর চিকিৎসা এবং পুনর্বাসন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সিআরপি কর্মকর্তারা তাদের চলমান চিকিৎসাসেবা ও পুনর্বাসন কার্যক্রমের বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ট্রাস্টি ভ্যালেরি এ টেইলর, ট্রাস্টির নির্বাহী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন, ট্রাস্টি চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান এবং ট্রাস্টি মুশতাক আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


