ব্যাংক একাউন্ট খুলতে বাধ্যতামূলক টিআইএন, শিক্ষার্থীদের ছাড়

ব্যাংক একাউন্ট খুলতে বাধ্যতামূলক টিআইএন, শিক্ষার্থীদের ছাড়
ছবি: এআই
Advertisement
Advertisement

ব্যাংক একাউন্ট খুলতে টিআইএন (ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর) বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। তবে এক্ষেত্রে ছাড় পাবে শিক্ষার্থী ও সাধারণ সঞ্চয়ী ব্যাংক অ্যাকাউন্টধারীরা (নো-ফ্রিলস অ্যাকাউন্ট)।

সাধারণ সঞ্চয়ী ব্যাংক হিসাব বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত একটি সহজ শর্তের ও স্বল্প খরচের সঞ্চয়ী হিসাব। মাত্র ১০, ৫০ বা ১০০ টাকা জমা দিয়ে এই হিসাব খোলা যায়।

দেশের অর্থনীতিতে গতি ফেরানো এবং টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে নতুন করদাতা শনাক্তে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে টিআইএন-এর পরিধি বাড়ানোর প্রস্তাব দিয়েছে এনবিআর।

কেবল ব্যাংক একাউন্ট খুলতেই নয়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হওয়া, জায়গা-জমি বেচাকেনা এবং নির্দিষ্ট কিছু পেশাজীবী সংগঠনের সদস্যপদ নিতেও টিআইএন ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে।

জাতীয় সংসদে বৃহস্পতিবার বিকাল ৩টায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য নয় লাখ ৩৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর বিপরীতে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ছয় লাখ ৯৫ হাজার কোটি টাকা।

ফলে দুই লাখ কোটি টাকারও বেশি ঘাটতি তৈরি হচ্ছে, যা দেশীয় ও বৈদেশিক ঋণের সমন্বয়ে পূরণের পরিকল্পনা করছে সরকার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad