চুয়াডাঙ্গায় ট্যাংক লরি থেকে অবৈধ তেল খালাস, আটক ৪

চুয়াডাঙ্গায় ট্যাংক লরি থেকে অবৈধ তেল খালাস, আটক ৪
জ্বালানি তেল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্যাংক লরি থেকে অবৈধভাবে তেল খালাসের সময় চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় প্রায় নয় হাজার লিটার পেট্রোল-অকটেন জব্দ করা হয়।

সোমবার ভোরে উপজেলার কয়রাডাঙ্গা-খাদিমপুর সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, একটি তেলবাহী ট্যাংক লরি থেকে ড্রামে তেল ভরার সময় ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাক্টরের ট্রলি জব্দ করা হয় এবং আটটি ব্যারেল ভর্তি পেট্রোল উদ্ধার করা হয়। পাশাপাশি ট্যাংক লরিটিও আটক করা হয়েছে।

জব্দ করা ট্যাংক লরি ও ব্যারেল মিলিয়ে প্রায় ৯ হাজার লিটার পেট্রোল-অকটেন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকেই এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খোলা বাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অন্য কোনো জেলা থেকে এ তেল আনা হয়েছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর