সাবেক মন্ত্রী মুজিবুলের সম্পত্তি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক মন্ত্রী মুজিবুলের সম্পত্তি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দুর্নীতির মামলায় সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হকের কুমিল্লায় বিভিন্ন দাগ নম্বরে থাকা ১৮টি জমি ও দুটি গাড়ি জব্দের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। একই সঙ্গে তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক পাপন কুমার সাহার করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, মামলার আসামি মো. মুজিবুল হক রেলপথ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য। তিনি দায়িত্ব পালনকালে পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে ও অসৎ উদ্দেশ্যে ৭ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৩৫১ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন করে নিজের ভোগদখলে রেখেছেন।

এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়।

মামলাটি তদন্তকালে রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা গেছে, আসামির নামে থাকা এবং তার স্বার্থসংশ্লিষ্ট স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করা হচ্ছে। মামলা নিষ্পত্তির আগে এসব সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে তাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর