বাগেরহাটে বিকাশকর্মীর ৩ লাখ টাকা ছিনতাই

বাগেরহাটে বিকাশকর্মীর ৩ লাখ টাকা ছিনতাই
বাগেরহাট সদর মডেল থানা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাগেরহাটে বিকাশ ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) সানি জাবির বাধনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুর হেরেমের মোড় থেকে ভদ্রপাড়া খেয়াঘাটের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বিকাশের ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান জাবেদ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর কুদরতী।

অভিযোগে বলা হয়, সকালে মোটরসাইকেলে করে তিন লাখ টাকা নিয়ে যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন অজ্ঞাত যুবক সানি জাবির বাধনের গতিরোধ করে। তারা ভয় দেখিয়ে ব্যাগে থাকা তিন লাখ টাকা, পকেটে থাকা ২ হাজার টাকা এবং একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। চলে যাওয়ার সময় তারা মোটরসাইকেলের চাবি একটি পুকুরে ফেলে দেয়।

ভুক্তভোগী সানি জাবির বাধন জানান, ছিনতাইকারীদের মধ্যে তিনজন হেলমেট পরা ছিল এবং বাকিদের মুখ খোলা থাকলেও তিনি কাউকে চিনতে পারেননি।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চালানো হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর