প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার কিনে কারাগারে মাহাবুব

প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার কিনে কারাগারে মাহাবুব
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের চুরির তামার তার কেনার মামলায় মো. মাহাবুব হাসান (৩৪) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এই আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসি টিমের উপপুলিশ পরিদর্শক ইনজামুল হোসেন আসামি মাহাবুবকে আদালতে হাজির করে কারাগারে আটকে রাখার আবেদন করেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ২২ মে সকাল ১০টা থেকে ১ জুন সকাল ১০টার মধ্যে যেকোনো সময় সচিবালয়ের ভেতরে পুরাতন ভবন-১, ২ ও ৩ এর ছাদ থেকে বিটিসিএলের কপার ক্যাবল (তামার তার) চুরি হয়। আনুমানিক ১১০ মিটার দীর্ঘ এই সরকারি তারের বাজারমূল্য প্রায় ১ লাখ ৫ হাজার টাকা। এই ঘটনায় বিটিসিএলের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক (কারিগরি) মো. ফয়সাল কবীর শাহবাগ থানায় একটি চুরির মামলা করেন।

আরও পড়ুন

মামলার পর সিসিটিভি ফুটেজ ও তথ্য-প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে গত ৪ জুন সচিবালয় এলাকা থেকে আউটসোর্সিংয়ে কর্মরত রঞ্জন চন্দ্র (২৬) ও রিজাকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জিজ্ঞাসাবাদে রঞ্জন চুরির কথা স্বীকার করে জানান, চুরির তারের ভেতরের মূল্যবান তামা বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে ‘মেসার্স ভাই ভাই ট্রেডার্স’ নামের একটি ভাঙারির দোকানে বিক্রি করেছে। রঞ্জনের দেওয়া তথ্যের ভিত্তিতেই চোরাই মালের ক্রেতা মো. মাহবুব হাসানকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে আসামি মাহবুব চোরাই তার কেনার কথা স্বীকার করলেও সেগুলো কোথায় রেখেছে তা বলতে অস্বীকার করছে। এ কারণে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটকে রাখা প্রয়োজন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad